Common Terms & Condition of Treatment Packages
- ১. চিকিৎসা পরবর্তী পর্যায়ে দুই বছর পর্যন্ত সেন্টারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকা রোগীর সুস্থ থাকার জন্য জরুরী এবং ভর্তির পূর্ব শর্ত
- ২. রোগীর পুরো কোর্স বা চার মাসের জন্য ভর্তি হতে ইচ্ছে হতে হবে এবং দুই মাসের কোর্সের টাকা অগ্রিম দিতে হবে।
- ৩. রোগী মাদকদ্রব্য গ্রহণ করেছে কিনা ভর্তির পূর্বে সে ব্যাপারে তার দেহ তল্লাশি করা যাবে এতে কোন প্রকার আপত্তি করা যাবে না।
- ৪. রোগী ভর্তির সাথে সাথে তার ড্রপ টেস্ট করা হবে এবং সে ড্রপ টেস্টের ফি প্রদান করতে হবে।
- ৫. ভর্তির সময় রোগীর জন্য কোন ধরনের চিকিৎসা চলমান থাকলে ভর্তি কালীন তা সেন্টারের এর কর্তৃপক্ষকে জানাতে হবে এবং প্রেসক্রিপশন সহ যাবতীয় কাগজপত্র ও ঔষধ কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে
- ৬. কেন্দ্রের কার্যক্রমে সাড়া না দিলে বা এর প্রতি অনীহা প্রকাশ করলে এবং কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা অন্যান্য রোগীদের প্রতি অসম্মান প্রদর্শন করলে সংশ্লিষ্ট রোগীকে সাবধান বা সতর্ক করা হবে এবং সংশোধনের অনিচ্ছার পরিপ্রেক্ষিতে তার সুস্থতার জন্য কর্তৃপক্ষ যেকোনো ব্যবস্থা নিতে পারবেন।
- ৭. রোগীর সুস্থতার জন্য এ কেন্দ্রের বাহিরে কোন চিকিৎসা প্রয়োজন হলে তা সম্পূর্ণ খরচ রোগী বা তার অভিভাবকের বহন করতে হবে।
- ৮. যেহেতু মাদকাসক্তি একটি পারিবারিক অসুস্থতা সেহুতু পরিবারের অন্যান্য সদস্যদের জন্য নিয়মিত পারিবারিক সভায় যোগদান করা বাধ্যতামূলক, এসব পারিবারিক সভা বসে প্রতি শুক্রবার সকাল ১০:৩০ মিনিট থেকে ১১:৩০ মিনিট পর্যন্ত।
- ৯. কেন্দ্রের চিকিৎসা কালীন অবস্থায় কোন অসৎ উপায়ে রোগী পালিয়ে গেলে কোনভাবে আঘাতপ্রাপ্ত হলে অথবা আকাশ্নিক ভাবে মৃত্যুবরণ করিলে কেন্দ্র বা কর্তৃপক্ষকে কোনোভাবে দায়ী করা যাবে না।
- ১০. ভর্তির পর থেকে এক মাসের মধ্যে কেউ রোগীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না এক মাসের পর শুক্রবার দিন সকাল ১১:৩০ মিনিট থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত দেখা করা বা সাক্ষাৎ করা যাবে।
- ১১. রোগীর দ্বারা কেন্দ্রীয় সম্পত্তির কোন ক্ষতি সাধিত হইলে সংশ্লিষ্ট রোগীর পিতা মাতা /অভিভাবক /আত্মীয়-স্বজন রোগীর পক্ষে স্বাক্ষরকারী ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবেন।
- ১২. চিকিৎসা কালীন সময়ে কেন্দ্রের নিয়মের বাইরে ধর্মীয়, সামাজিক, পারিবারিক বা অন্য কোন কারণে রোগীকে একা কেন্দ্রের বাহিরে যেতে দেওয়া হবে না।
- ১৩. রোগী পালিয়ে গেলে বা চিকিৎসার সময় কোন কারনে বহিঃকৃত হইলে তার পরিশোধিত বা জমাকৃত কোন টাকাই ফেরত দেওয়া হইবে না।
- ১৪. রোগীর চিকিৎসার সময় শেষ হবার পূর্বে বিশেষ বিশেষ পরিস্থিতির জন্য যদি অভিভাবক নিতে আগ্রহী হন উপযুক্ত প্রমাণ দিতে হবে। এরপরেও কর্তৃপক্ষের উপর নির্ভর করে যে তাকে ফেরত দেওয়া যাবে কিনা। তবে সম্পূর্ণ কোর্স ফি দিতে হবে। এতে অভিভাবকের কোন প্রকার আপত্তি করা যাবে না।